chandpurdarpan
২৪ অক্টোবর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মা-বোনরা এবার তাদের প্রিয় মার্কা ধানের শীষে ভোট দিতে পারবেন : বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা

মতলব উত্তরের ফরাজীকান্দিতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশি তানভীর হুদা।


শামসুজ্জামান ডলার, মতলব উত্তরঃ চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি সমৃদ্ধ হয়েছে মূলত মা-বোনদের কারনেই। মা-বোনরাই বিএনপির প্রানশক্তি। আর বিএনপি নামক দলটি এদেশের সাধারণ মানুষের দল, মা-বোনদের দল। সেই মা-বোন আর সাধারণ মানুষরা দীর্ঘ্যদিন তাদের দলকে, তাদের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারেনি। এবার সময় আসছে তাদের ভোট দেয়ার। মা-বোনরা এবার তাদের প্রিয় মার্কা ধানের শীষে ভোট দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর দেওয়ান বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন।
স্থানীয় বিএনপির সভাপতি আব্দুল খালেক মিনু দেওয়ানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির,
মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ মোঃ গিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্যাহ প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদকর মফিজুল ইসলাম, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন রনি প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা আরো বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে নির্যাতন করে শরীরের হাড়গোর ভেঙ্গে দিয়েছে। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যাওয়ার পর এই সরকার তাকে আর দেশে আসতে দেয়নি। তাঁর জীবনটা ধ্বংস করে দিয়েছে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তানভীর হুদা বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে জনসম্পৃক্ততায় এগিয়ে থাকা নেতার হাতেই ধানের শীষ দেয়া হবে সেই বিশ্বাস আমার আছে, আমাদের আছে। দলীয় মনোনয়ন নিয়ে আমরা অস্থির না, দলীয় প্রতীক আমারই পেতে হবে এমনটাও না। আমি দলীয় প্রতীকের সাথেই আছি, যিনিই দলীয় প্রতীক ধানের শীষ পাবেন আমি তার জন্যই আন্তরিক হয়ে কাজ করবো।

তিনি আরো বলেন, বিএনপির ওপর সাধারণ জনগনের অনেক আস্থা। তাই তাদের আস্থা ধরে রাখতে সাধারণ মানুষের ঘরে ঘরে যান, প্রিয় নেতা তারেক রহমানের সালাম পৌঁছেদেন। তাঁর ৩১ দফা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করেন। পুরুষ ভাইদের পাশাপাশি মা-বোনরাও বাড়ী বাড়ী গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করুন।

ওঠান বৈঠকে মা-বোরদের ব্যাপক উপস্থিতি  দেখে তিনি বলেন, এই ওঠান বৈঠকে মা-বোরদের এতো উপস্থিতিই প্রমান করে দেশের বৃহৎ স্বার্থে, নিজের পরিবার ও সমাজের স্বার্থে পুরুষের পাশাপাশি মা-বোনরাও রাজনৈতিক সচেতন। তাদের এই সচেতনতা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০