chandpurdarpan
১১ অক্টোবর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

শামসুজ্জামান ডলার ও জহিরুল হাসান মিন্টু, মতলব উত্তরঃ মতলব উত্তর উপজেলার লুধুয়ায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে লুধুয়ায় ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি প্রতিষ্ঠিত “আমেনা জহির ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসোর্স সেন্টার” আয়োজিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদেরকে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়ে সচেতন করতে বিপর্যয় কিংবা জরুরী অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেনো পাওয়া যায় এ বিষয়ে নানামূখী আলোচনা হয়।
আমেনা জহির ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি এর সভাপতিত্বে এবং কবি ও লেখক রবিউল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
এসময় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোবারাক হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার,
লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, লুধুয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন।
ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি তাঁর বক্তব্যে একজন মানসিক বিপর্যস্ত মানুষ আত্মহত্যা করার পূর্বে তার মধ্যে কি কি লক্ষন দেখা দেয় সে বিষয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি একজন বিপর্যস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বা এসকল সমস্যার উত্তোরনের উপায় নিয়েও আলোচনা করেন।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন,
মা’দের মানসিক স্বাস্থের বিষয়ে তিনি বলেন, মায়েদের মানসিক স্বস্থ্যের বিষয়ে আমাদের বেশী গুরুত্ব দেয়া উচিৎ। মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকলে পুরো পরিবারের মানষিক স্বাস্থ্য ভালো থাকবে বলে আমি মনে করি।
তিনি বলেন, মানষিক স্বাস্থ্য ভালো রাখতে না পারলে পুরো পরিবার ও সমাজ পিছিয়ে পরবে। তাই নিজেদের মানষিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের আরো মানবিক হতে হবে। একের সাথে অপরের সৌহার্দ্যতা যাতে বজায়ে থাকে সে বিষয়ে নজর রাখতে হবে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমরান হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০