Chandpur Darpan
২৩ সেপ্টেম্বর ২০২৫, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ৩১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার : দুই বছর পর উৎসব মূখর পরিবেশে চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল। এতে ২-১ গোলে ফরিদগঞ্জ মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, নানা কারণে একসময় খেলাধুলাটা যেভাবে এগিয়ে যাবার কথা ছিলো সেটা আসলে হয়নি। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ দেয়া, সেটাকে আমরা সামনে রেখে সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছি।
জেলা প্রশাসক বলেন,  দীর্ঘদিন পরে হলেও এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, মূলত হচ্ছে দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা মাধ্যম। কারণ ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এমন একটা টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলের মেধাকে বিকশিত করে। আমাদের একটা যাত্রা শুরু হলো। টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্ম বিভিন্ন অনিয়ম থেকে সরে মাঠমূখী হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব,  পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামাতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা।
১৯৮৪ সাল থেকে চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। আর সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ টুর্ণামেন্ট অনুষ্ঠতি হওয়ার পর দুই বছর বন্ধ ছিলো। এই টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার ৮টি দল অংশগ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০