chandpurdarpan
১০ ডিসেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ করেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে গ্রাম থেকে গ্রাম, বাড়ি থেকে বাড়ি—সবখানেই ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।

একাধিক উঠান বৈঠক ও গণসংযোগে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্থানীয় জনগণের সমস্যার কথা শোনেন, তুলে ধরেন ধানের শীষের উন্নয়ন অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা।

গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা যেখানে যা দরকার সেখানে তাই করবো। আমরা বিজযী হওয়ার পর আমরা জনগণের কাজ আগে করতে করবো। যে কাজগুলো হবে সেই কাজের তদারকি করার দায়িত্ব আপনাদের। কাজে যাতে ফাঁকি না দিতে পারে, সেই জন্য আপনাদের পাহারা দিতে হবে।

তিনি আরো বলেন, আপনাদের কাছে আসছি ধানের শীষে ভোট চাওয়ার জন্য। আমার ধারণা ছিলো গত ১৫ বছরে চান্দ্রা ইউনিয়নের রাস্তা-ঘাট সব পাকা করে দিয়েছে, যে ভাবে শেখ হাসিনা উন্নয়নের গল্প করেছে। কিন্তু আমি আজ এসে দেখলাম খালের উপর ব্রিজও নেই। আর রাস্তা-ঘাটের বেহাল দশা, সব পাটির রাস্তা। ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা উন্নয়নে কাজ করবো।

তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে। স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে। বাচ্চাদের পড়ালেখার জন্য ভালো মানের শিক্ষক রাখা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন।

দিনের শুরুতে ইউনিয়নে জব্বার ঢালীর দোকান এলাকা থেকে কর্মসূচির শুরু করেন। এরপর ইউনিয়নে চান্দ্রা বাজার, গাজী বাড়ি, পাটওয়ারী বাড়ি ঈদগাঁ মাঠে উঠান বৈঠক, বাখরপুর, মোল্লা বাড়ি, নেছার মাঝি বাড়িতে উঠান বৈঠক, কবিরাজ বাড়িতে উঠান বৈঠক, মিজি বাড়ি উঠান বৈঠক, ঢালী বাড়িতে উঠান বৈঠকসহ পুরো ইউনিয়নের গ্রাম, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারী, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ চান্দ্রা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা। দিনব্যাপী চালানো উঠান বৈঠক ও গণসংযোগে প্রতিটি ঘর, প্রতিটি মুখে ছিল প্রত্যাশার আলো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০