chandpurdarpan
২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনা-ধনাগোদা নদীর উপর নির্মিত মতলব সেতুতে ফাটল ॥ ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

স্টাফ রিপোর্টার :

মেঘনা-ধনাগোদা নদীর উপর নির্মিত মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সংযোগস্থল মতলব সেতুতে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে যানবাহন। ২১ নভেম্বর সারাদেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর সেতুর মাঝখানের জয়েন্টে এই ফাটল দেখা দেয় বলে ধারণা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন সংস্কারের অভাবে সেতুর দুই পাশের সংযোগ সড়কেও বড় বড় গর্ত তৈরি হয়েছে। উঠে গেছে কংক্রিট, বেরিয়ে পড়ছে রড।

সোমবার (১ ডিসেম্বর) সকালে সেখানে দেখা যায়, ভারী যানবাহন পার হওয়ার সময় সেতুটি কাঁপতে থাকে। সংযোগ সড়কের গর্তগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিনই আতঙ্ক নিয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানায়, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, শরীয়তপুর, ফরিদপুর ও কুমিল্লার বিপুল সংখ্যক মানুষ ঢাকায় যাতায়াতের জন্য এ সেতুর ওপর নির্ভরশীল। প্রতিদিন কয়েক হাজার যানবাহন সেতুটি ব্যবহার করে। এটি অচল হয়ে পড়লে বিকল্প সড়ক না থাকায় জনভোগান্তি চরমে উঠবে।

২০১৫-১৬ অর্থবছরে প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পরবর্তীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ৯২ কোটি টাকা। ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের ৭টি স্প্যান এবং ১ দশমিক ৮৬ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কসহ নির্মিত সেতুটি ২০১৮ সালের জুনে উন্মুক্ত করা হয়।

স্থানীয় মজিবুর রহমান বলেন, ভূমিকম্পের আগে এমন ফাটল ছিল না। সেতু দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেয়া উচিত। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্কুলছাত্রী নুসরাত জাহান বলেন, ভারী গাড়ি উঠলে সেতু কাঁপে। প্রতিদিন আতঙ্কে পার হই। এখন ঝুঁকি নিয়েই অ্যাম্বুলেন্স ও শিক্ষার্থীদের পরিবহন চলাচল করছে।

গাড়িচালক আশরাফ আলী বলেন, এত অল্প সময়ে সেতুতে ফাটল উদ্বেগজনক। সেতুর পাশের ব্লক ও মাটি ধসে পড়েছে। দ্রুত মেরামত জরুরি।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, জনগুরুত্বপূর্ণ এ সেতু সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানো হবে।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আলিউল হোসেন বলেন, সেতুর জয়েন্টে ফাটল বা সংযোগ সড়ক ভেঙে যাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০