chandpurdarpan
২৬ নভেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাইমচরে শিক্ষক দম্পতিকে বেঁধে ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

Oplus_131072

হাইমচর অফিস :

চাঞ্চল্যকর একটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে ফেনী থেকে গ্রেফতার করেছে চাঁদপুর হাইমচর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী মুক্তার উজ্জামান (৩৬) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। সে ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামী।

জানা যায়, গত ১৬ নভেম্বর হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে এক শিক্ষক দম্পতিকে হাত-পা বেঁধে তাদের বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় হাইমচর থানায় একটি মামলা (এফআইআর নং-১৩) দায়ের করা হয়েছিল।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম-এর সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্ত শুরু হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া এবং এএসআই (নিঃ) হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ দল আন্তঃজেলা অভিযানে নামে।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মামলার এজাহারভুক্ত আসামী মুক্তার উজ্জামান লক্ষ্মীপুরের দিকে পালিয়ে যাচ্ছে। ২৫ নভেম্বর পুলিশ ফেনী সদর থানাধীন জোড়পুল এলাকায় লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় এবং তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মুক্তার উজ্জামান লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামের বাসিন্দা।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম বলেন, “শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম। প্রযুক্তির সহায়তায় আমরা দ্রুত আসামীকে চিহ্নিত করি। আমাদের টিমের দ্রুত ও সফল অভিযানের ফলেই অন্য জেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের এই সদস্যকে গ্রেফতার করা সম্ভব হলো।”

ওসি আরও জানান, “দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলের অন্যান্য সদস্যদেরকেও চিহ্নিত করে আটক করা হবে।” গ্রেফতারকৃত মুক্তার উজ্জামানকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০