chandpurdarpan
২৫ নভেম্বর ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ আগামী পাঁচ বছরের নির্বাচিত সরকার ঘোষণার দিকে এগোচ্ছে : জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের সঙ্গে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

এ সময় তিনি বলেন, চাঁদপুরের মানুষের কল্যাণ, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করাই আমার অগ্রাধিকার। সবার সহযোগিতা ছাড়া কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। সময়নিষ্ঠা, দায়িত্ববোধ ও স্বচ্ছতা নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। দেশ আগামী পাঁচ বছরের নির্বাচিত সরকার ঘোষণার দিকে এগুচ্ছে। এই সময়ে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের দায়িত্ব আরও বেড়ে যায়। সবাই জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবেন এটাই প্রত্যাশা।

সভায় জেলার ইলিশ উৎপাদন টেকসই রাখা, শহরের চলমান উন্নয়নমূলক প্রকল্প, পরিবেশ সংরক্ষণ, খাল বিল দখলমুক্ত করা, অপরিকল্পিত নগরায়ন রোধ, শহরের মাস্টারপ্ল্যান বাস্তবায়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সভায় নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে পাওয়া পরিবেশগত সমস্যা সমাধানের দিকেও করণীয় তুলে ধরেন।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক পৌরসভার পানি সরবরাহ পরিস্থিতির উদ্বেগজনক অবস্থা তুলে ধরে বলেন, ডাকাতিয়া নদী থেকে ময়লা-আবর্জনামিশ্রিত পানি সংগ্রহ করে সার্কুলেশন প্রক্রিয়ায় শহরে সরবরাহ করা হচ্ছে। তিনি দ্রুততম সময়ে কার্যকর পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ফেরদৌস আলম বাবু, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, চাঁদপুর সদর বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, বিশিষ্ট চিকিৎসক ডা. মোবারক হোসেন, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. শোয়াইব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুনিরা আক্তার, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক ও  প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, প্রমুখ।

সভায় জেলার সকল রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০