chandpurdarpan
২৫ নভেম্বর ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাজীগঞ্জে দুই গাড়ি চাপায় শিশু রিহানের হাত বিচ্ছিন্ন

মহিউদ্দিন আল আজাদ, হাজীগঞ্জ :

হাজীগঞ্জে গাড়ি চাপায় মো. রিহান খাঁন (১০) নামের এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কৈয়ারপুল নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুটি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামের হোসেন খাঁনের ছেলে।

জানা গেছে, দিন শিশুটি তার দাদি মমিনা খাতুনের সাথে সিএনজিচালিত একটি স্কুটারযোগে চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে আসছিলেন। পথে কৈয়ারপুল এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় শিশুটির বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎখনিক বিচ্ছিন্ন হাতের দিকে না তাকিয়ে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ কৈয়ারপুল এলাকা থেকে শিশুটির বিচ্ছিন্ন হাত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রেহানা আক্তার নামে হাজীগঞ্জের এক নারীর সহযোগিতায় শিশুটিকে তার দাদি’সহ রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় অর্থপেডিক হাসপাতালে রেপার করা হয়েছে। যাতে করে তার বিচ্ছিন্ন হাতটি জোড়া দেওয়ার সুযোগ তৈরি হয়। এসময় তিনি শিশুটি আশংকামুক্ত বলে জানান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, বিচ্ছিন্ন হাত উদ্ধারের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য নেই। পরে ঘটনাস্থল থেকে হাতটি উদ্ধার করে হাসপাতালে পৌছে দেওয়া হয়। তিনি বলেন, শিশুটির পরিবারের সিদ্ধান্তমতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০