chandpurdarpan
১৬ নভেম্বর ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কচুয়া উপজেলার সীমান্তবর্তী কাঠালিয়া গ্রামের রাস্তা এখনও কাঁচা, দুর্ভোগের শেষ নেই

 

স্টাফ রিপোর্টার :

কচুয়া উপজেলার সীমান্তবর্তী কাঠালিয়া গ্রাম। প্রায় দেড় হাজার মানুষের বসবাস এই জনপদে। উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে বরাবরই পিছিয়ে পড়া এই গ্রামের মানুষের দৈনন্দিন যন্ত্রণার প্রধান কারণ এক দেড় কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা।

কয়েক বছর আগে নির্মিত এই রাস্তা দিয়েই শুরু হয়েছিল উন্নয়নের প্রত্যাশা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রায় পুরো রাস্তাটিই বেহাল হয়ে পড়েছে। বর্ষার সময়ে কাদা আর গর্তে ভরা এই পথ দিয়ে চলাফেরা প্রায় অসম্ভব হয়ে যায়, বিশেষ করে পথচারী ও স্কুলগামী শিশুদের জন্য।

গ্রামের পশ্চিমে রয়েছে মতলব দক্ষিণ উপজেলা, আর অন্যদিকে কচুয়া উপজেলা। দুই উপজেলার মানুষই যাতায়াতের জন্য এই সংকীর্ণ ও খারাপ রাস্তাটি ব্যবহার করেন। প্রতিদিনই এই রাস্তা ভেঙে পড়ার কারণে বড় ধরণের দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় মানুষদের। বিশেষ করে অসুস্থ ও গর্ভবতী নারীদের জন্য সময়মতো চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়ায়। স্থানীয়রা জানাচ্ছেন, গত দুই বছরে রাস্তার অনুপযুক্ততার কারণে কয়েকজন সময়মতো চিকিৎসা না পেয়ে জীবন হারিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা নারায়ণ চন্দ্র, সরস্বতী ও সুরবালা রানী সরকার বলেন, বষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব। হাঁটা যায় না, সাইকেল কিংবা ভ্যানও যেতে চায় না। স্কুলগামী বাচ্চারা কাদায় পড়ে জামাকাপড় নোংরা হয়, বই-খাতা ভিজে নষ্ট হয়। আমাদের একমাত্র আকাঙ্ক্ষা এই রাস্তা দ্রুত পাকা হোক।

দু’বছর আগে কাঠালিয়া থেকে জাগির পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণ করা হলেও তা এখন সম্পূর্ণ ভাঙাচোরা। নতুন করে পুরো রাস্তা সংস্কারের প্রয়োজন না হলে কোনো গাড়ি চলাচল সম্ভব নয়।

স্থানীয় শিক্ষার্থীরা নয়ন, নিলান্তর ও অর্জুন সরকার জানান, বর্ষায় আমরা স্কুল যেতে ভয় পাই। পা পিছলে গিয়ে পড়ে যাই, জামাকাপড় ভিজে যায়। আমাদের একটাই চাই, রাস্তাটি যেন দ্রুত পাকা করা হয়।

গ্রামের বয়োজ্যেষ্ঠরা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে কাঠালিয়া আজও অবহেলার মধ্যে পড়ে আছে।

এ বিষয়ে কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন জানান, কয়েক বছর আগে কাঠালিয়া গ্রামে কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছিল। মানুষের দুর্ভোগ বুঝতে পেরেছি। ইতোমধ্যে রাস্তার আইডি নম্বর তৈরি করা হয়েছে। দ্রুত পাকা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে : পুলিশ সুপার

বাসি মাংস ও মেয়াদোত্তীর্ণ বাদাম এবং মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনিং প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

১০

আজ মহান বিজয় দিবস

১১

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১২

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১৪

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৫

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৬

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৭

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৮

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৯

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

২০