chandpurdarpan
১০ নভেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষের পক্ষে কাজ করুন ভবিষ্যতে মূল্যায়িত হবেন :  এ্যাড. সলিম উল্যা  সেলিম

0-4592x2028-1-0#

মতলব দক্ষিণ অফিস ঃ চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যা  সেলিম বলেছেন,চাঁদপুরের  পাঁচটি আসনে ধানের শীষের  প্রার্থী হিসেবে যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের বিকল্প নেই। মাঠ পর্যায়ে সর্বদিক   বিবেচনা করেই   দল তাদেরকে মনোনয়ন দিয়েছে।  তাই তাদের বিপক্ষে গিয়ে কাজ করে লাভ হবে না ধানের শীষের পক্ষে কাজ করুন,ভবিষ্যতে মূল্যায়িত হবেন, না হয় হারিয়ে যাবেন । আপনারা শপথ নিয়ে এসেছেন মনোনয়ন যাকে দিবে তার তার পক্ষে  কাজ করবেন, ধানের শীষ কে বিজয়ী করবেন।
তিনি আরো বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য যে ভূমিকা রেখেছিলেন, তা যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, ৭ই নভেম্বর আমাদের জাতীয় চেতনার উৎস। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির স্বাধীন সত্তা রক্ষায় এ দিনের শিক্ষা আমাদের পথ দেখাবে।
৯ নভেম্বর (রোববার)  বিকেলে  মতলব কমিউনিটি সেন্টারে   মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের  উদ্যোগ আয়োজিত মহান বিপ্লব  ও সংহতি  দিবসের আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্যে  এ কথাগুলো বলেন।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও পৌর  বিএনপির সভাপতি শোয়েব আহাম্মদ  সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি  আজহারুল ইসলাম মুকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন,  এডভোকেট মনিরা চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান,  উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুব দলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির,। অনুষ্ঠানের শুরুতে পবিত্র  কোরআন তেলাওয়াত করেন উপাধি উত্তর ইউনিয়ন বিএনপির  সভাপতি বিল্লাল হোসেন খান। সভায়  উপজেলা ও পৌর  বিএনপিসহ সকল সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০