chandpurdarpan
৪ নভেম্বর ২০২৫, ১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজকে পর ধানের শীষকে বিজয়ী করতে চূড়ান্ত ভাবে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে : আক্তার হোসেন মাঝি

চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আক্তার হোসেন মাঝি।

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সোমবার রাতে চাঁদপুর শহরের কয়লা ঘাট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, রাজিব দাস, আবু জাফর, রফিক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, আজকে চাঁদপুরের ৫টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছেন। তাই আজকের পর থেকে আপনাদের চুড়ান্ত ভাবে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে হবে।
তিনি বলেন, এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। তারা বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে। তাই মানুষকে ভালোবেসে ধানের শীষকে জন্য ভোট আদায় করতে হবে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। সামনের তিন মাস গত ১৭ বছরের চেয়েও বেশি কষ্ট করতে হবে। কারণ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। জামায়াত ইসলামীসহ কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় এই নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে বিজয়ী হতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব মোঃ সুমন রাঁড়ি।
এসময় ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০