chandpurdarpan
২৯ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণরা এবার বেঁধেছে জোট দাঁড়িপাল্লায় দিবে ভোট : অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া

সদর উপজেলার ফরক্কাবাদে গণসংযোগ করছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেছেন—দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ইসলামী জোটই পারে কার্যকর ভূমিকা রাখতে। তরুণ প্রজন্ম আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ বাজারে দোকানপাটে ঘুরে দোয়া ও ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তিনি জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং ইসলামী জোটের পক্ষে গণসমর্থন আহ্বান জানান।
সংক্ষিপ্ত পথসভায় তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে সততা, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দেশের সম্পদ লুটে খেয়েছে, তাদের পরিবর্তে এখন সময় এসেছে সৎ নেতৃত্বকে সুযোগ দেয়ার।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, উপজেলা সহকারী সেক্রেটারি ও ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ, ইউনিয়ন সহকারী সেক্রেটারী সোলাইমান মীর, হাফেজ সাহাদাত হোসেন, জামায়াত নেতা হাফেজ ওবায়েদুল্লাহ, কাউছার মাহমুদ, আব্দুল রাজ্জাক, মোহাম্মদ হোসেন খান, মোঃ ইয়াছিন পাটওয়ারী, সাইফুল ইসলাম ঢালী, আব্দুর রশিদ খানসহ ৯নং বালিয়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০