chandpurdarpan
২৭ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

স্টাফ রিপোর্টার: নিষেধাজ্ঞার পর চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ শিকারে নেমে জেলেরা পাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাতে চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে জাল নৌকা নিয়ে মাছ শিকারে নদীতে নামে। কিন্তু জেলেদের জালে ধরা পড়ছে না কাক্সিক্ষত ইলিশ। তবে কোরাল, পাঙাশ, আইড়, পোয়াসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ছে জেলেদের জালে।
রোববার বেলা ১১টায় চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা গেছে মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে বেশ প্রাণচাঞ্চল্য পরিবেশ। প্রায় ৫০০ থেকে ৬০০ মণ  মাছ ঘাটে উঠেছে। তবে এসব মাছ অধিকাংশই নিষেধাজ্ঞার সময় ও নিষেধাজ্ঞার পূর্বে বরফজাত করা মাছ। অধিকাংশ ইলিশ ছিলো নরম ও গলিত। মাঝে মাঝে সামান্য কিছু ছোট সাইজের তাজা ইলিশ দেখা গেছে। ক্রেতাদের ভিড় থাকলেও দাম ছিলো আকাশ চুম্বী। ব্যবসায়ীরা জানায়, আরো ২/৩দিন পর ইলিশের আমদানি বাড়বে। তখন বুঝা যাবে ইলিশের দাম কেমন হয়।
কয়েকজন জেলে জানান, নিষেধাজ্ঞার শেষে  শনিবার রাতে বুকভরা আশা নিয়ে দল বেঁধে নদীতে জাল নৌকা নিয়ে নেমেছি। ভোর পর্যন্ত মেঘনা নদীতে জাল ফেলে তেমন একটা ইলিশ পাইনি। তবে ইলিশের পরিমাণ কম পেলেও বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেছে। ফলে কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতি পেরেছি। প্রায় ২ ঘণ্টা জাল ফেলে তিন হাজার টাকার বিভিন্ন মাছ বিক্রি করতে পেরেছি।
এদিকে, জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞার সময় তাদের আয় রোজগার বন্ধ ছিল। সরকারি চাল ছাড়াও কিছুই পায়নি। ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। নিষেধাজ্ঞার শেষে ভেবেছিলাম নদীতে গিয়ে ৩০-৪০ হাজার টাকার মাছ পাবে কিন্তু সেটা পায়নি। নদীতে গিয়ে বর্তমানে যে মাছ পাচ্ছি তাতে আমরা সন্তুষ্ট নয়। এভাবে মাছ পেলে আগামীতে যে ধার দেনা করেছি তা শোধ করতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ জানান, নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নেমেছে। তারা নদীতে গিয়ে আশানুরূপ ইলিশসহ অন্যান্য মাছ পাচ্ছেন। আমরা আশা করছি এ বছর জেলেরা বিগত দিনের ধারদেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়াতে পারবে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর এর চরভৈরবী পর্যন্ত নদীতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ইলিশসহ সব ধরণের মাছ শিকারের নিষেধাজ্ঞা দেয় সরকার। আর নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের নিবন্ধিত ৪৫ হাজার ৬১৫ জন জেলের মধ্যে সরকারিভাবে ২৫ কেজি করে চাল দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০