chandpurdarpan
১২ অক্টোবর ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কচুয়ায় রাসুল (সা.)-কে কটুক্তি ফেসবুক পোস্টের জেরে কিশোর গ্রেপ্তার

মোঃ রাছেল, কচুয়া ঃ কচুয়ায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে তমাল চন্দ্র সরকার (১৭) নামের এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌরসভাধীন কান্দিরপাড় এলাকা থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তমালকে থানা পুলিশের হেফাজতে দেন। আটক তমাল চন্দ্র সরকার ওই গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে।
জানা যায়, তমাল চন্দ্র সরকার তার ব্যবহৃত মোবাইল ফোনে মেসেঞ্জারে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকর মন্তব্য করেন। এমন একটি স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক আইডি থেকে ফেসবুকে পোস্ট হয়। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।’
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে তমাল চন্দ্র সরকার নামের এক কিশোরের বিরুদ্ধে।
তিনি আরো জানান, তমালের পিতা, মাতা এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ স্বেচ্ছায় তমালকে পুলিশ হেফাজতে দিয়েছেন। তমাল চন্দ্র সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন। এদিকে, স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তমালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০