chandpurdarpan
৯ অক্টোবর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহামায়ায় নানার বাড়িতে এসে পানিতে ডুবে জান্নাতের মৃত্যু

মহসীন আলমঃ চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় দীঘির পানিতে পড়ে যাওয়া খালাতো বোনকে বাঁচাতে গিয়ে আরেক খালাতো বোনের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়নের গোসাইপুর মাল বাড়ির জলিল হোসেন এর বড় মেয়ে খাদিজা আক্তার জান্নাত (১২) মহামায়া নানার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন দুপুরে সে লাইফ জ্যাকেট পড়ে ঘরের সামনের দীঘিতে সাঁতার কাটছিলেন। এসময় তার আরেক খালাতো বোন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকার বাসিন্দা দিদার হোসেন এর পাঁচ বছর বয়সী মেয়ে আদিয়া আক্তারও ঘাটে বসে ছিলেন। একপর্যায়ে আদিয়া খেলার ছলে পানিতে পড়ে যাওয়া দেখতে পেয়ে বড় খালাতো বোন জান্নাত তার লাইফ জ্যাকেট খুলে ছোট খালাতো বোনকে বাঁচাতে গেলে তিনি ডুবে যান।

ঘটনাটি উপর থেকে পার্শ্ববর্তী ৩ বছর বয়সী একটি শিশু দেখতে পেয়ে দ্রুত জান্নাত ও আদিয়ার নানার পরিবারকে খবর দিলে তারা আদিয়াকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। এদিকে জান্নাতের ২০ মিনিটের মতো খোঁজ না পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করেন। স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে প্রায় পৌনে ১ ঘন্টা পর তার দেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পথিমধ্যে এলে তার লাশ পাওয়া যায়। অন্যদিকে ৫ বছর বয়সী শিশু আদিয়ার চিকিৎসা চলমান রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শী তুহিন বেপারী।

জানা যায়, নিহত খাদিজা আক্তার জান্নাত (১২) এর বাবা-মা দুজনেই পেশাগত কারনে চট্টগ্রামে ছিলেন। সে পঞ্চম শ্রেনীর ছাত্রী ও দুই বোনের মধ্যে বড়। তার মৃত্যুতে নানার বাড়ি মহামায়া এলাকাসহ নিজ এলাকা বইছে এক শোকের মাতম। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দাফন করা হয়নি। নিহত জান্নাত মহামায়া বেপারী বাড়ির মতিন বেপারীর নাতনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০