chandpurdarpan
৮ অক্টোবর ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইমচরে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

জাহিদুল ইসলাম, হাইমচর : হাইমচর উপজেলায় বিষধর সাপের কামড়ে সোহেল গাজী (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের নতুন ঈশানবালা বাজারে একটি ভাতের হোটেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
¯’ানীয় সূত্র জানায়, নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোল্লা কান্দির বাসিন্দা রেহান উদ্দিন গাজীর ছোট ছেলে সোহেল গাজী মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন ঈশানবালা বাজারের খোরশেদের ভাতের হোটেলে যান। সেখানে তিনি তাঁদের পালিত গরুর দুধ রাখতে হোটেলের ফ্রিজের নিচে অব¯’ানরত একটি বিষধর সাপের কামড়ের শিকার হন।
তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও, ¯’ানটি চর এলাকা হওয়ায় দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি। সাপে কামড় দেওয়ার পর সোহেলকে ট্রলারযোগে প্রায় এক ঘণ্টা নদীপথ পাড়ি দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অব¯’াতেই তাঁর মৃত্যু হয়।
নিহত সোহেল গাজীর বড় ভাই বুলু গাজী জানান, দেড় মাস আগে সোহেল সৌদি আরব থেকে দেশে ফেরেন। সৌদি আরবে থাকাকালীন তিন মাস আগে মোবাইলের মাধ্যমে তিনি এলাকার একটি মেয়েকে বিয়ে করেন। তিনি আরও জানান, “আমার ছোট ভাই বাড়ির সকল কাজে সহযোগিতা করতো। আজ সকালে আমাদের পালন করা গরুর দুধ দোকানে দিতে গিয়েই সাপের কামড়ে মৃত্যু বরণ করলো।”
হাইমচর থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে এসআই মোঃ সোহরাব হোসেন ভূইয়া এবং পুলিশ সদস্যরা চাঁদপুর সদর হাসপাতালে যান। তাঁরা মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য লিখিত আবেদন করা হলে, পুলিশ আইনি প্রক্রিয়া শেষে সোহেল গাজীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
এই মর্মান্তিক ঘটনায় হাইমচরের নীলকমল ইউনিয়ন এবং মোল্লা কান্দি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০