chandpurdarpan
৮ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের বোঝা নয় : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের বোঝা নন, বরং তারা সমাজের সম্পদ, অভিভাবক এবং অমূল্য জ্ঞানভাণ্ডার, যাদের ত্যাগ, অভিজ্ঞতা ও পরামর্শ তরুণ প্রজন্মকে সাহায্য করে। তাঁদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও সুযোগ দেয়া উচিত। যাতে তাঁরা সমাজে সক্রিয় থাকতে পারে এবং তাঁদের অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে। তাঁদের কল্যাণে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের প্রতিটি মানুষের উচিত প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা।
গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসক এর সভা কক্ষে চাঁদপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতোষী সংঘ, চাঁদপুরের আয়োজনে আলোচনা সভায় চাঁদপুর সরকারি বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ হ্যাপি আক্তারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর ইউএনও এসএমএন জামিউল হিকমা, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এমজি ফারুক ভূঁইয়া, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রবীণ সংগঠনের সদস্যরা এবং ¯’ানীয় বিভিন্ন স্বে”ছাসেবী সং¯’ার প্রতিনিধিরাও উপ¯ি’ত ছিলেন। এর আগে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০