Chandpur Darpan
১ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরের ছেংগারচরে ১১ কোটি টাকার পানি প্রকল্প অচল

স্টাফ রিপোর্টার : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভূগর্ভস্থ পানি শোধনাগার, উচ্চ জলাধার ও ৪৫০ ঘনমিটার পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধনের তিন বছর পার হলেও তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। বিশুদ্ধ পানির অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। বাধ্য হয়ই টিউবলের উপর নির্ভরশীল পৌর এলাকার জনগণ।
জানা যায়, ২০১৯ সালে সরকারি অর্থায়নে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় এবং ২০২২ সালের মাঝামাঝি সময়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আধুনিক প্রযুক্তির এই প্রকল্পের মাধ্যমে পুরো পৌর এলাকায় বিশুদ্ধ ভূগর্ভস্থ পানি সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত ১০ হাজার ৪৭৫টি পরিবারের (হোল্ডিং) মধ্যে মাত্র ৩২৮টি পরিবার অর্থাৎ প্রায় ৩ শতাংশ এলাকায় সীমিত আকারে সরবরাহ চালু আছে।
চাঁদপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ৪৫০ ঘন মিটার ধারণ ক্ষমতা সম্পন্ন উচ্চ জলাধার ছেংগারচর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন (২য় পর্যায়) প্রকল্পটি উদ্বোধনের পর থেকেই রক্ষণাবেক্ষণে রয়েছে চরম ঘাটতি। একজন অপারেটর ও একজন নাইটগার্ড দিয়েই কোনরকম চলছে এর কার্যক্রম।
উদ্বোধনের পর থেকেই পাইপলাইনের নানা ত্রুটি, লিকেজ এবং রক্ষণাবেক্ষণের অভাবে পানি সরবরাহ স্থবির হয়ে পড়ে। অনেক এলাকায় পাইপলাইন থাকলেও পানি পৌঁছায় না। আবার কিছু এলাকায় একদিন পানি এলে পরের দিন থাকে না।
পৌর এলাকার ওঠারচর গ্রামের বাসিন্দা দেওয়ান মুরাদুজ্জামান বলেন, ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ কোটি টাকা খরচ করে এত বড় প্রকল্প হলো, কিন্তু আমরা এখনো টিউবওয়েলের পানিতেই নির্ভরশীল। মাঝে মাঝে শুনি পানি আসবে, কিন্তু আমাদের এলাকায় তো কোনো পানিই আসে না।
দেওয়ানজীকান্দি এলাকার গৃহিণী রোজিনা বেগম জানান, টাকা খরচ করে পানি লাইন নিয়েছি, কিন্তু মাসে গড়ে ১৫ দিনের বেশি পানি পাওয়া যায় না। পানির মধ্যে মাঝেমধ্যে শ্যাওলা পাওয়া যায়।
পৌর এলাকার আরেক বাসিন্দা নূরুল আমিন অভিযোগ করে বলেন, অফিসে গেলে বলে মেরামত চলছে। তিন বছর ধরে শুধু মেরামতই চলছে, কিন্তু সমাধান হচ্ছে না। মাস শেষে ২০০ টাকা পানির বিল পরিশোধ করতে হয়।
পৌর এলাকার সচেতন নাগরিক ও ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে যে প্রকল্প বাস্তবায়ন করল, তা যদি জনগণের কাজে না আসে তাহলে এ অর্থের কোনো মূল্যই থাকলো না। দুর্নীতি, তদারকির অভাব এবং অবহেলার কারণেই এই অবস্থা।
ছেংগারচরের প্রায় ৬০ হাজার মানুষ এখনো নিরাপদ পানি সুবিধার বাইরে। তারা টিউবওয়েল, বেসরকারি বোতলজাত পানি কিংবা খাল-বিলের পানির ওপর নির্ভর করেই দৈনন্দিন চাহিদা মেটাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না নিলে ব্যয়বহুল এই প্রকল্প পুরোপুরি অচল হয়ে পড়বে এবং কোটি কোটি টাকার সরকারি অর্থ অপচয় হবে।
ভূগর্ভস্থ পানি শোধনাগারের দায়িত্বে থাকা অপারেটর মো. মিরাজ হোসেন বলেন, আমরা নিয়মিতভাবে পানি সরবরাহের চেষ্টা করি। কিন্তু লাইন লিকেজ এবং মেশিনে কিছু সমস্যা থাকায় পুরোপুরি পানি দেয়া যাচ্ছে না। পানি সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে।
এ বিষয়ে ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, পানি সরবরাহ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনের পর থেকে আংশিক কার্যক্রম চালু আছে। তবে লিকেজ, যান্ত্রিক সমস্যা এবং জনবল সংকটের কারণে পুরোপুরি কার্যকর হয়নি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ইতোমধ্যে কিছু লাইনের মেরামত শুরু হয়েছে। শিগগিরই পৌরবাসী প্রত্যাশিত পানি সুবিধা পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০