chandpurdarpan
৯ নভেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যাকেই মনোনয়ন দিয়েছেন তার পক্ষেই কাজ করবা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার ঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেন চাঁদপুর জেলা ছাত্রদল। গতকাল শনিবার বেলা সাড়ে ১টায় জেলা বিএনপি কার্যালয় প্রঙ্গনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস তোমাদের জানতে হবে। তোমরা সকলে অবগত আছো আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সভায় বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দের উপস্থত হয়েছো। সকলের উদ্দেশ্যে একটি কথা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয় নেতা তারেক রহমান যাকেই মনোনয়ন দিয়েছেন তোমরা তার পক্ষেই কাজ করবা। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
তিনি আরো বলেন, তোমাদের পড়ালেখা করতে হবে। পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। কেউ কোন কাজে ফাঁকি দিবা না। পড়ালেখায় ফাঁকি দিলে রেজাল্ট খারাপ হয়। একিভাবে প্রচারণায় ফাঁকি দিলে আমরা কাক্সিক্ষত ফলাফল পাবো না। ফলাফল খারাপ হলে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারবো না। সবাইকে ধৈর্যের সাথে সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে হবে। ছাত্রদল হবে আগামীদিনের রাষ্ট্র পরিচালনার একটি পার্ট। সেই পার্টে তোমরা অংশগ্রহণ করবা।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম। চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী পরিচালনায় জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর ছাত্রদলের সভাপতি আশেকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাইম খান, সাধারন সম্পাদক মো. ওমর ফারুকসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০