chandpurdarpan
৮ নভেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি


স্টাফ রিপোর্টার :
 চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাঁদাবাজি ও সম্পত্তি দখলের সাথে যারা জড়িত তাদের স্থান চাঁদপুরে হবে না। তাদের স্থান জেলা বিএনপিতে নেই। খালেদা জিয়া ও তারেক রহমানের ঠিকানা বাংলাদেশ। শেখ হাসিনার ঠিকানা ইন্ডিয়া। আর আমাদের ঠিকানা বাংলাদেশ। দেশ নায়ক তারেক রহমান মসনদে বসতে পারলে চাঁদপুরকে ঢেলে সাজাতে পারবো। চাঁদপুর শহরের যানজট কমিয়ে আনা হবে।

তিনি আরো বলেন, জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে। সামনে আমাদের একটি কঠিন পরীক্ষা। জনগণের কাছ থেকে ভোট প্রার্থনা করে ভোট আনতে হবে। জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্খিত প্রতীক্ষা সফল হবে। কারো ব্যক্তিগত স্বার্থ আপনারা হাসিল করার চেষ্টা করবেন না।

মানিক বলেন, আমরা শুনেছি অনেকেই আপনারা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য হওয়ার চেষ্টা করছেন। আপনারা ভুলে যাবেন না তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আপনারা কোন কিছু চিন্তা করবেন না।  এগুলো করে আপনারা দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করছেন। যদি এরকম কোন সংবাদ আমাদের কাছে আসে তাহলে ওই কমিটি ভেঙে দেওয়া হবে। যতই দুরুত্ব থাকুক না কেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে ধানের শীষের জন্য।

তিনি বলেন, আপনারা জানেন ফ্যাসিবাদিরা এখনো এ দেশে  আছে। নব্য ফ্যাসিসবাদ জন্ম নিয়েছে। সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। নব্য ফ্যাসিবাদ পুরাতন ফ্যাসিবাদিদের সহযেগিতা করছে। কোটের বারান্দা নব্য ফ্যাসিবাদরা পুরাতন ফ্যাসিবাদদের জামিন করায়। খুব সতর্কভাবে আপনাদেরকে চলতে হবে। কেউ যদি কোন উশৃঙ্খ কর্মকান্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার মাঝির সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্লা সেলিম।

জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দীন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর ৩ আসনের (চাঁদপুর সদর-হাইমচর) সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরো শহর প্রদক্ষিণ শেষে সভাপতির বাসভবন মুনিরা ভবনে এসে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০