chandpurdarpan
৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে আছে, থাকবে :  শেখ ফরিদ আহমেদ মানিক 

তরপুরচন্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরে গণসংযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।   বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী তরপুরচন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নারী ও পুরুষ ভোটারদের মাঝে তুলে ধরেন। সেই সাথে প্রত্যন্ত এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে  তা সমাধানের আশ্বাস দেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে আছে, থাকবে। এই আন্দোলনে তরপুরচন্ডীর জনগণই হবে সবচেয়ে বড় শক্তি। তিনি বর্তমান সরকারের দুঃশাসন, লাগামহীন দুর্নীতি ও ভোটাধিকার হরণের সমালোচনা করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণসংযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সদস্য মিন্টু কাজী, অ্যাড. আলম খান মঞ্জু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন মিয়াজীসহ তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পুরো তরপুরচন্ডী জুড়ে এদিন ছিল স্লোগানের ঢল। ধানের শীষের পক্ষে উচ্ছ্বাস ও স্লোগানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয় জনগণ জানান, তারা আন্দোলন ও নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।
জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন তরপুরচন্ডী ইউনিয়নে বিএনপির শক্ত ঘাঁটির ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০