chandpurdarpan
২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামপুর ইউনিয়নে ১৫টাকা কেজিতে চাল পেলো ৮’শ ৯৮জন ভোক্তা পরিবার

মহসীন আলমঃ চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে খাদ্য অধিদপ্তর পরিচালিত, খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্যশস্য বিতরণের আওতায় ১৫ টাকা কেজিতে চাল বিক্রয় শুরু করা হয়েছে। গত ২৭অক্টোবর অনলাইনে নিবন্ধিত মনোনীত ভোক্তারা চলতি বছরের অক্টোবর মাসের ৩০কেজি হারে ১৫ টাকা দরে এ চাল ক্রয়ের সুযোগ পেয়েছেন। এবার উক্ত ইউনিয়নে মোট ৮’শ ৯৮জন মনোনীত ক্রেতা এই ন্যায্য মূল্যের চাল ক্রয় করেছেন। সরকার ভুর্তুকী মূল্যে উক্ত ইউনিয়নে দু’জন ডিলারের মাধ্যমে এ চাল বিক্রয়ের ব্যবস্থা করেছেন। এর মধ্যে ইউনিয়নের ছোটসুন্দর শুভ এন্টারপ্রাইজ এর মাধ্যমে নিবন্ধিত ৪’শ ৬১জন ভোক্তার মাঝে এ চাল ক্রয়ের সুযোগ পাচ্ছেন। ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করে ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা খাদিজা বেগম। উক্ত বিক্রয় কেন্দ্রে ডিলারের স্বত্বাধিকারী ও ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তালিম হোসেন পাঠানসহ চাল বিক্রয়কালে পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক মেম্বার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ পাঠান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান প্রমুখ। এছাড়া আলগী পোলেরগোড়া নুহা এন্টারপ্রাইজ এর মাধ্যমে ৪’শ ৩৭ জন ভোক্তা এ চাল ক্রয় করার সুযোগ পাচ্ছেন।
স্বত্বাধিকারী মোঃ আব্দুল কাদের মিজির ব্যবস্থাপনায় ট্যাগ অফিসার দায়িত্ব পালন করেন চাঁদপুর সদর সদর উপজেলা পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শক মোঃ জাকির হোসাইন। অতিরিক্ত টাকা এবং চাল কম দেওয়া হয় কিনা জানতে চাইলে তিনি জানান, নির্ধারিত ৪৫০টাকা ও ৩০কেজি করেই চাল ক্রয় বিক্রয় হচ্ছে। কোনো অনিয়ম হচ্ছে না। এ চাল ক্রয় বিক্রয় কার্যক্রম চলবে শুরুর দিনসহ ৩দিন পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০