chandpurdarpan
২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সচেতনতা বাড়লে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব : জেলা প্রশাসক

চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

স্টাফ রিপোর্টার ঃ “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, “আমরা যদি সকলে আইন মেনে চলি, তাহলে সড়কে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। আমাদের ড্রাইভার ও পথচারীদের আরও সচেতন হতে হবে। সচেতনতা বাড়লে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব।”
তিনি আরও বলেন, “প্রতিদিনই আমরা শুনি কোনো না কোনো দুর্ঘটনার খবর। কিন্তু আমরা যদি চালক থেকে পথচারী সবাই নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব। ট্রাফিক আইন মানা শুধু পুলিশের কাজ নয়, এটা আমাদের সবার দায়িত্ব। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ, জনসচেতনতা এবং পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার (পিপিএম) মুহাম্মদ আব্দুর রকিব বলেন, “গাড়ি চালানোর সময় কখনই ওভার কনফিডেন্সে থাকা যাবে না। অনেক সময় আমরা চিন্তা করি ‘আমি নিয়ন্ত্রণ করতে পারব’; কিন্তু বাস্তবে এক মুহূর্তের ভুলেই ঘটে যায় দুর্ঘটনা। তাই সতর্কতা ও ধৈর্যই নিরাপদ সড়কের মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, “চাঁদপুরে সড়ক দুর্ঘটনা কমাতে আমরা ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি জনগণকে সচেতন করার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। প্রত্যেকে নিজের অবস্থান থেকে নিয়ম মেনে চললে সড়ক হবে নিরাপদ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- চাঁদপুরের সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জুবায়ের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি ফেরদৌস আলম বাবু, চাঁদপুর জেলা “নিরাপদ সড়ক চাই” সংগঠনের সভাপতি এম. এ. লতিফ, মাইক্রোবাস মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এবং সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর বিআরটিএর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা প্রশাসকের কার্যালয়ের মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমেদ এবং গীতাপাঠ করেন বিমল চন্দ্র দে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও পরিবহন শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার, অতিরিক্ত গতি পরিহার, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালুর ওপর গুরুত্বআরোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০