chandpurdarpan
১৬ অক্টোবর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 ‘হাত ধোয়ার নায়ক হোন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।  বুধবার (১৫ অক্টোবর) সকালে শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। আমরা প্রায়ই দেখি— অজান্তেই হাতের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করে নানা রোগ সৃষ্টি করে। তাই প্রতিদিনের কাজের আগে ও পরে, বিশেষ করে খাবার খাওয়ার পূর্বে এবং টয়লেট ব্যবহারের পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া উচিত।
তিনি আরও বলেন, গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ হাত ধোয়ার বিকল্প নয়। বরং সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমেই ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ অনেকাংশে রোধ করা যায়। হাত ধোয়া হয়তো ছোট একটি অভ্যাস, কিন্তু এটি বড় একটি সুরক্ষা— যা আমাদের পরিবার, সমাজ ও জাতির সার্বিক স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে জড়িত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনস্বাস্থ্য প্রকৌশল চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী, আবু মুসা- মোহাম্মদ ফয়সাল। স্বাগত বক্তব্য দেন, সহকারী প্রকৌশলী- মাহবুব আফসার। উপ-সহকারী প্রকৌশলী সজীব চন্দ্র দাস  এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার- রহমান ও সিভিল সার্জন প্রতিনিধি ডা. আবদুল্লাহ আল জুবায়ের।
এছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি- রহিম বাদশা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল।
শেষে শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শেখানো হয় এবং স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০