chandpurdarpan
১৩ অক্টোবর ২০২৫, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএনও-কে সংবর্ধনা দিয়ে বিদায় জানালো ফরিদগঞ্জ প্রেসক্লাব

গাজী মমিন,ফরিদগঞ্জ: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াাকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এখানের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে। সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত এ উপজেলার সাংবাদিক ভাইদের সর্বাত্মক সার্বিক সহযোগিতায় উপজেলায় অনেকগুলো ভালো কাজ করতে পেরেছি। আশা করছি আমার উত্তরসুরিগণ এই ধারা অব্যাহত রাখবেন।
বক্তব্য শেষে বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া’র হাতে ক্রেস্ট তুলেদেন এবং এডিসি হিসেবে পদায়নের জন্য ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন, সহ-সভাপতি মশিউর রহমান মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস ছোবহান লিটন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, সাহিত্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইকবাল, সহকারি অর্থ বিষয়ক সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, নির্বাহী সদস্য শিমুল হাসান, সদস্য এসএম মিজানুর রহমান, আব্দুল কাদের, ফখরুল পাঠান,শামীম হাছান,আমান উল্ল্যা খান ফারাবী, এফএ মানিক প্রমুখ।
উল্লেখ্য, সুলতানা রাজিয়া পরবর্তী পদায়ন এডিসি হিসেবে কুমিল্লা জেলায় যোগদান করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০