chandpurdarpan
১ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার :
খেলাধুলার মান উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। ফুটবল ও ক্রিকেটসহ নিয়মিত খেলাধুলা চালু রাখা এবং মাঠ সংস্কারের বিষযে তদারকি করতে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তিনি এই পরিদর্শন করেন।
স্টেডিয়াম, আউটার স্টেডিয়াম ও সুইমিংপুলসহ বিভিন্ন অংশ ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, “খেলার মাঠে কোনো বিজয় মেলার আয়োজন করতে দেয়া হবে না। মাঠে মেলা হলে শিশু-কিশোর ও খেলোয়াড়রা খেলবে কোথায়? প্রশাসন মেলার জন্য অন্য কোনো স্থান নির্ধারণ করুক। খেলার মাঠে কেবল খেলাধুলাই চলবে; কোনো অবস্থাতেই খেলা বন্ধ রেখে মেলা বসাতে দেওয়া হবে না।”
পরিদর্শনকালে তিনি চাঁদপুর স্টেডিয়ামের কর্মকর্তা ও মাঠ সংস্কারকাজে নিয়োজিত কর্মীদের দ্রুত পরিচ্ছন্নতা নিশ্চিত করে মাঠ খেলার উপযোগী করার নির্দেশ দেন।চাঁদপুর জেলার খবর
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি এম শাহাজাহান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কোচ আনোয়ার হোসেন মানিক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কোচ জাহাঙ্গীর হোসেন গাজী, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, শরীফ আশরাফুল হক, ডা. মিজানুর রহমান, ফুটবল কোচ জাহাঙ্গীর পাটোয়ারী, ক্রিকেট কোচ শামীম ফারুকী ও নজরুল ইসলামসহ স্থানীয় খেলোয়াড় ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০