chandpurdarpan
৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত ॥ চাঁদপুরে অভিভাবকদের তত্ত্বাবধানে চলছে বার্ষিক পরীক্ষা ॥ জেলার সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরে তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। ফলে বার্ষিক পরীক্ষায় ব্যাঘাত সৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে অভিভাবকদের নিয়েই পরীক্ষার কার্যক্রম চালানো হচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) চাঁদপুর সরকারি হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শহরের কয়েকটি বিদ্যালয় পরিদর্শনে এমন চিত্র দেখা গেছে।

শিক্ষকরা জানান, সকালে চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম হাসান আলী বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার কার্যক্রম শুরু করে দেন। তবে শিক্ষকরা শ্রেণিকক্ষে না থাকায় পরীক্ষা গ্রহণে অংশ নেন অভিভাবকরা।

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহার বলেন, আমাদের পূর্বের তিন দফা দাবি বহাল রয়েছে। দাবি মেনে নেয়া হলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চাঁদপুর জেলায় প্রায় ১ হাজার ২০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং শিক্ষক সংখ্যা ৮ হাজারেরও বেশি।

ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মনির হোসেন বলেন, “দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছি। সমাধান হলে আমরা দ্রুত ক্লাসে ফিরবো। শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা হোক-এটা আমরাও চাই না।”

অভিভাবকরা জানান, শিক্ষকরা ক্লাস না নেয়ায় ও কর্মবিরতি চলায় পরীক্ষার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এতে সন্তানদের প্রস্তুতিতেও ঘাটতি দেখা দেয়। তারা সরকারের প্রতি দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানান।

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরাও অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা এভাবে পরীক্ষা দিতে চাই না। আমাদের ক্ষতি হচ্ছে। স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে চাই।

শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে কিনা-এ বিষয়ে অনিশ্চয়তা থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজমান রয়েছে।

এদিকে, চার দফা দাবি আদায়ে কর্মবিরতিতে যোগ দিয়েছেন চাঁদপুরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে জেলার সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। চাঁদপুর জেলার মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সাতটি। এর মধ্যে সদর উপজেলায় ৩টি, হাইমচরে ২টি এবং মতলবে ২টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এবং সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সহকারী শিক্ষকরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০