chandpurdarpan
২৫ নভেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কচুয়ায় নিখোঁজের ৩ মাস পর স্কুল ছাত্র সাকিবুলের মাথার খুলি-হাড় উদ্ধার

মোঃ রাছেল, কচুয়া :

কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রামে নিখোঁজের ৩ মাস পর স্কুলছাত্র মোঃ সাকিবুল হাসান (১৪)–এর মাথার খুলি ও কঙ্কালের হাড় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উত্তর পাশের একটি ডোবা থেকে মাথার খুলি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করে।

জানা যায়, নিহত সাকিবুল হাসান জয়নগর গাজী বাড়ির গাজী কাদিরের ছেলে। সে রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। চলতি বছরের ৩ মাস আগে হঠাৎ নিখোঁজ হওয়ার পর পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

নিখোঁজ সাকিবুলের বাবা গাজী কাদির ও দাদা মনতাজ গাজী জানান, সাকিবুল নিখোঁজ হওয়ার পর আমরা দিন-রাত খুঁজেছি। আজ যে কঙ্কাল পাওয়া গেছে, সেটি আমাদের সাকিবুলেরই এমনটাই ধারণা করছি। সম্ভবত তাকে হত্যার পর কৌশলে ডোবায় ফেলে রাখা হয়েছিল।

স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে প্রথমে মাথার খুলি দেখতে পায়। পরে এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  মোঃ আজিজুল ইসলাম বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে  একটি মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয় । এটি সাকিবুলের কিনা তা নিশ্চিত করতে ডিএনএ সহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে  চাঁদপুরে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০