chandpurdarpan
১৮ নভেম্বর ২০২৫, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে  হত্যাকান্ডের প্রধান আসামী রবিন গ্রেফতার

আবু হেনা মোস্তাফা কামাল, ফরিদগঞ্জ  :

ফরিদগঞ্জে রুহুল আমিন (৩৫)কে গুলি করে হত্যা ঘটনার প্রধান আসামী রবিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার (১৭ নভেম্বর) রাতে র‌্যাব–১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও এলাকার হাজী শামসুন নুর পাটোয়ারীর ছেলে। তার বি,রুদ্ধে এর পূর্বে হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি, নারী নির্যাতন, মাদক, চুরি, পুলিশকে মা’রধ’রসহ ১৪টি মামলা রয়েছে।

গত ১১ নভেম্বর মঙ্গলবার রাত প্রায় ১০ ঘটিকা ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের সমিতির পোলের গোড়ায়  রুহুল আমিনকে গুলি করে হত্যা করা হয়। নিহত রুহুল আমিন ‘সিটি গ্রুপ কোম্পানির’, ‘রূপসী ফুডস লাইন’র কর্মচারী ছিলেন।

এ ব্যাপারে নিহত রুহুল আমিনের বাবা হোসেন হাজী ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামী অজ্ঞাতনামা ছিলো। ওইদিন রাতেই আলামত হিসেবে ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হন পুলিশ।

রবিনকে ১৮ নভেম্বর ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তার সহযোগী পলাতক আসামির সন্ধানে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০