chandpurdarpan
১৭ নভেম্বর ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় আমি দায়িত্ববোধ নিয়ে কাজ করেছি : বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা সম্পন্ন হয়েছে। গতকাল  রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি কৃষি সম্প্রসারণ, সেচ প্রকল্পের উন্নয়ন ও অসমাপ্ত দাপ্তরিক কাজগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

বিদায়ী ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বাজারে ডিম, পেঁয়াজ, আলু ও গরুর মাংসের দাম বাড়ছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার মনিটরিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেঁধে পল্লীতে চারটি টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছিল, সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জেলা সমাজসেবা অধিদপ্তরকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন , সামনে চাঁদপুরের ইটভাটার মৌসুম আসছে। যেসব  লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটাকে চিঠি না দিয়ে ফোনে আগাম বলে দিতে হবে যাতে কোন অবৈধ ইটভাটা চালুর কাযক্রম না করে । দ্রুতই অবৈধ ইটভাটা এখনই বন্ধ করে দিতে হবে।কঠোর অভিযান চালাতে হবে।

শিক্ষা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিক্ষার্থীকে সকল বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কোনো বিষয়ে ফেল করলে তাকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা যাবে না। তিনি এই নীতির উপর জোর দেন।

তিনি আরও জানান, চাঁদপুর নদী বন্দরের সীমানা নির্ধারণ ও আধুনিক লঞ্চ টার্মিনালের কাজ দ্রুত শেষ করতে হবে। এছাড়া জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, চাঁদপুরের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় আমি আনুগত্য ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছি। কখনোই অবহেলা করিনি। চেষ্টা করেছি চাঁদপুরকে একটি উন্নয়নশীল জেলায় রুপান্তরিত করতে। আমি চেষ্টা করেছি জেলার উন্নয়নের সম্ভাবনার বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরতে।

তিনি বলেন, আগামীতে জাতীয় নির্বাচন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিবাচনী ভোট কেন্দ্রের ভবন কিংবা অবকাঠামো  জরাজীন থাকতে আবম্যই তা সংস্কার করা হবে । এ ব্যাপারে শিক্ষা অফিসকে সরজমিনে তদন্ত করে  তালিকা পাঠাতে হবে ।

শেষ বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলা প্রশাসকের কাজ কখনোই আনন্দদায়ক নয়। আমরা দায়িত্ববোধ থেকে সমন্বয় করে কাজ করি। যদি দাপ্তরিক কারণে কারো মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি চাঁদপুরের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করার কথা উল্লেখ করে বক্তব্য শেষ করেন। তিনি প্রতিটি সরকারি-বেসরকারী অফিসারকে সত্যতা ও দায়িত্ববোধ  নিয়ে কাজ করতে অনুরোধ করেন  ।সেবা মনোভাব নিয়ে  কাজ করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,চাঁদপুর  জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু তাহের, বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার বাছির আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহমান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, আগামীতে জাতীয় নিবাচন । সামনে  আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সকলকে সচেতনভাবে চলাফেরা করতে হবে। প্রতিটি সরকারি-বেসরকারী অফিসের কমচারী -নাইডগার্ডকে সর্তক থাকতে হবে । অপরিচিত কাউকে দেখলে সাথে সাথে পুলিশকে জানাতে হবে ।

সভায় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, জেলা প্রশাসকের বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ ও উন্নয়নমূলক ভূমিকা চাঁদপুরবাসীকে অনুপ্রাণিত করেছে। আমরা তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। তিনি জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ে যেন তার উপর অর্পিত দায়িত্বভার নিষ্ঠার সাথে পালন করতে পারেন সেজন্য সকল দোয়া ও ভালোবাসা সব সময় থাকবে বলে জানান তারা।

সভা শেষে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন’কে বিভিন্ন দপ্তর কর্তৃক বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এক এক করে সকল কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য হ্যান্ডসেক করেন।

উল্লেখ্য জানা গেছে,  গতকাল রোববার  চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তার শেষ কাযদিবস ছিলো ।  বিকেল ৪টায় তিনি চাঁদপুর ত্যাগ করবেন । তিনি চাঁদপুরে জেলা প্রশাসক হিসেবে ১৪ মাস ৫দিন দায়িত্ব পালন করেন। পরবতী কর্মস্থল  জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের যুগ্মসচিব হিসেবে যোগদান করবেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০