chandpurdarpan
২৪ অক্টোবর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযান ৪ জেলে ও জাল-নৌকা আটক ॥ বিনাশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ঃ মতলব উত্তর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে চার জেলে এবং জাল-নৌকা আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে আসামী তিনজনকে ৪দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) ভোর পৌনে ৬টা হতে সকাল ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেঘনা নদীর কালীরচর দশানী হতে ১টি নৌকা, ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ৪ জন আসামী আটক করা হয়। আটককৃত ৩ জনকে ৪দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আরেকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আটককৃত আসামীরা হলো : মুন্সিগঞ্জ সদর উপজেলার কালীরচর গ্রামের মোতালেব দেওয়ানের ছেলে সুমন (৩০), দিলা মাঝির ছেলে ইয়ারাসুল মাঝি (৩৫), মাহমুদ হোসেনের ছেলে মান্নান (২৪) ও আকবর হালদারের ছেলে অন্তর। অন্তরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিলন খান, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কমলেশ সরকার ও মোশারফ হোসেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, মা ইলিশ রক্ষা অভিযানে জাল-নৌকাসহ চারজনকে আটক করা হয়েছে। মোবাইল কোর্টে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারের বিধিনিষেধ অমান্য করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০