chandpurdarpan
২১ অক্টোবর ২০২৫, ১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা অসাম্প্রদায়িক ও মৌলবাদ মুক্ত চাঁদপুর চাই : অ্যাড. সলিম উল্যা সেলিম

মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালে ‘কেমন চাঁদপুর চাই’ সেমিনারে

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালে ১২ তম দিনে ‘কেমন চাঁদপুর চাই?’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে বিকেল ৫টায় সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে যানজট মুক্ত করতে অনেক বার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন প্রকিকূলতার কারনে তা সম্ভব হয়নি। আপাতত নতুন কোন রাস্তা করার সুযোগ নেই। আমি বিভিন্ন সভা ও সেমিনারে বলেছি ইচুলি থেকে বাগাদী দিয়ে একটি ব্রিজ নির্মান হলে শহরে থেকে অনেকটা যানজট কমে যাবে।
তিনি আরো বলেন, সামনে পার্লামেন্ট নির্বাচন। এ নির্বাচনে যেন কোন ভাবে মৌলবাদের উস্থান না ঘটে। আমরা অসাম্প্রদায়িক ও মৌলবাদ মুক্ত চাঁদপুর চাই। তাই আমরা দল-মত নির্বশেষে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ভোট দিয়ে এমপি বানাতে পারলে অসাম্প্রদায়িক ও মৌলবাদ মুক্ত চাঁদপুর বানাতে পারবো।
জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে এবং খলিলুর রহমান গাজীর পরিচালনায় আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, সাংস্কৃতিক সংগঠক রূপালী চম্পক, রফিক আহমেদ মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদস্য সচিব শামসুল আরেফিন খান।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনাক সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা এবং সবশেষে রাত সোয়া ৮টায় অরুপ নাট্যগোষ্ঠীর ‘প্রেমের আলো’ নাটক মঞ্চস্থ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০