chandpurdarpan
২০ অক্টোবর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনায় ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুর জেলা  প্রশাসন ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান

অভিযান সফল করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ঃ ইলিশ সম্পদ সংরক্ষণে এবার চাঁদপুরে সরাসরি অভিযানে নেমেছে সেনাবাহিনী। রোববার (১৯ অক্টোবর) মেঘনা নদী ও আশপাশের এলাকায় মা ইলিশ রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি দল।
২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে এদিন বিকেল ৩টা ১৫ মিনিটে চাঁদপুরের মেঘনা নদীতে এক যৌথ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানটি বাস্তবায়ন করে জেলা মৎস্য দপ্তর, চাঁদপুর। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা পুলিশ, নৌ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার দায়িত্বে থাকা সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, পিএসসি, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদ, বাংলাদেশ নৌবাহিনীর
লেফটেন্যান্ট রাফায়েল মনোয়ার, বাংলাদেশ কোস্টগার্ড, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের এই অভিযান সফল করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে তাকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অভিযান চলাকালীন মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ প্রতিরোধে টাস্কফোর্স দল একযোগে কাজ করে। মা ইলিশ রক্ষায় সরকারের কঠোর অবস্থান বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০