chandpurdarpan
১৮ নভেম্বর ২০২৫, ১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে : লায়ন হারুনুর রশিদ

 

গাজী মমিন, ফরিদগঞ্জ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকালে উপজেলার ফরিদগঞ্জ  দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া জামিয়া সুলতানিয়া রশীদিয়া দারুল উলম মাদ্রাসা মাঠে ইউনিয়নের ১ থেকে ৪নং ওয়ার্ড বিএনপিসহ মহিলা দলের আয়োজনে সৌদি আরবস্থ প্রবাসী বিএনপি নেতা শরীফ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

তিনি তার বক্তব্যে বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শ প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ দু:খের কথা শোনা এবং সাথে সাথে ৩১দফার কথা জানান দেয়া। কারণ গত দেড় দশকে বিগত সরকার দেশকে উন্নয়নের কথা বলে শুধু লুটপাটই করে গেছে। আমি অতীত নিয়ে কথা বলতে চাই না, শুধু বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ যদি বিএনপির প্রতি আস্থা ও বিশ^াস রাখেন। তাহলে এই ৩১দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। প্রতিটি ক্ষেত্রে সুষম বন্টন ও উন্নয়ন হবে। নারী পুরুষ সকলের অধিকার নিশ্চিত হবে। ফ্যামিলী কার্ডের মাধ্যমে এদেশের সকল জনগোষ্ঠী স্বল্পমূল্যে খাদ্যপণ্য পাবে। কৃষকরা ফারমার্স কাডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার বীজ ও কীটনাশক পাবে। শিক্ষা ব্যবস্থার জন্য একটি সার্বজনীন কাঠামো তৈরি করা হবে। কারণ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল তথা আপনাদের দল বিএনপিকে দেশ সেবার সুযোগ দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলো সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা মহিলা দলের সদস্য অ্যাড. রোকেয়া বেগম শেফালি, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০