গাজী মমিন, ফরিদগঞ্জ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া জামিয়া সুলতানিয়া রশীদিয়া দারুল উলম মাদ্রাসা মাঠে ইউনিয়নের ১ থেকে ৪নং ওয়ার্ড বিএনপিসহ মহিলা দলের আয়োজনে সৌদি আরবস্থ প্রবাসী বিএনপি নেতা শরীফ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শ প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ দু:খের কথা শোনা এবং সাথে সাথে ৩১দফার কথা জানান দেয়া। কারণ গত দেড় দশকে বিগত সরকার দেশকে উন্নয়নের কথা বলে শুধু লুটপাটই করে গেছে। আমি অতীত নিয়ে কথা বলতে চাই না, শুধু বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ যদি বিএনপির প্রতি আস্থা ও বিশ^াস রাখেন। তাহলে এই ৩১দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। প্রতিটি ক্ষেত্রে সুষম বন্টন ও উন্নয়ন হবে। নারী পুরুষ সকলের অধিকার নিশ্চিত হবে। ফ্যামিলী কার্ডের মাধ্যমে এদেশের সকল জনগোষ্ঠী স্বল্পমূল্যে খাদ্যপণ্য পাবে। কৃষকরা ফারমার্স কাডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার বীজ ও কীটনাশক পাবে। শিক্ষা ব্যবস্থার জন্য একটি সার্বজনীন কাঠামো তৈরি করা হবে। কারণ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল তথা আপনাদের দল বিএনপিকে দেশ সেবার সুযোগ দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলো সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা মহিলা দলের সদস্য অ্যাড. রোকেয়া বেগম শেফালি, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল প্রমুখ।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>