chandpurdarpan
৮ নভেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষ প্রতীকের প্রার্থীর চূড়ান্ত তালিকায় এখনো তৈরি হয়নি, এটি সম্ভাব্য তালিকা : তানভীর হুদা

শামসুজ্জামান ডলার, মতলব উত্তরঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মতলব উত্তর উপজেলায় বিএনপি’র দলীয় প্রতীকের প্রার্থীকে ছাড়াই অপর মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা করলেন
সমবেশ ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাগানবাড়ি আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা। এ আসনে বিএনপি থেকে ধানের শীষের প্রতীক পাওয়া ড. জালাল উদ্দিনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।
সমাবেশে মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা তাঁর বক্তব্যে বলেন, ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থেকে শক্তিশালী গণতন্ত্রের জন্য কাজ করতে হবে। বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়।
এসময় তানভীর হুদা তার বক্তব্যে আরো বলেন, বিএনপির হাই কমান্ড সারাদেশে দলীয় প্রার্থীর যেই তালিকা প্রকাশ করেছেন সেটা শুধুই সম্ভাব্য তালিকা। ধানের শীষ প্রতীকের প্রার্থীর চূড়ান্ত তালিকায় এখনো তৈরি করা হয়নি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মতলবের তৃণমূলের মানুষ আপনারা আমার সাথে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন সেই বিশ্বাস আমার আছে।
বাগানবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবুল হোসেনের সভাপতিতে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্মসম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপি’র সাবেক যুগ্মসম্পাদক আবু ছৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজুল, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন কবির প্রমূখ। উল্লেখ্য, তানভীর হুদার সমাবেশে বেশ কিছু নেতাকর্মীকে মাথায় কাপনের কাপড় বাঁধা অবস্থায় সমাবেশে দেখা গেছে।

তিনি আরো বলেন, ৩ তারিখে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের পর এই শান্ত মতলবকে অশান্ত করা হচ্ছে যা খুবই দুঃখজনক। দু’উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য অপর প্রার্থী শুক্কুর পাটোয়ারী, ডা. সরকার শামীম এবং আমার ব্যানার, ফেস্টুন সব ছিঁড়ে ফেলা হচ্ছে। ছেংগারচর বাজারে বিএনপি’র দলীয় পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিনে এই মতলবে আপনি (ড. জালাল) যা করছেন তাতে মনে হয় আগামী সপ্তাহেই হয়তো জাতীয় নির্বাচন। সবকিছুই মধ্যেই আপনি খুব তাড়াহুড়া করছেন। আপনার এবং আপনার লোকদের গত কয়েক দিনের কার্যক্রম খুবই দুঃখজনক।

তিনি আরো বরেন, সম্ভাব্য তালিকায় এ আসলে যার নাম এসেছে তিনি নাকি আমার বাড়িতে গিয়েছেন। আমি তার সাথে দেখা করিনি। আরে ভাই, আমি না হয় দেখা করিনি ওই বাসায় তো চাঁদপুর-২ নির্বাচনী আসনের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী নুরুল হুদা সাহেবের স্ত্রী ছিলেন। আপনি তো তার সাথেও একটু দেখা করে আসতে পারতেন। তা না করে আপনি সংবাদ সম্মেলন করে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছেন। যা দেখে আমি কষ্ট পেয়েছি।
কান্না জড়িত কন্ঠে তানভীর হুদা বলেন, আওয়ামী দুঃশাসনের সময় আমি যতবারই বিপদে পড়েছি এই মতলবের সাধারণ মানুষ বারবার আমাকে বুক দিয়ে আগলে রেখেছে। আপনাদের এই পাশে থাকায় আমি কখনো আমার বাবার অভাব বোধ করিনি। কেননা, আপনারা আমার বাবার সাথে যেভেবে ছিলেন আমি দেখছি আপনারা সেভাবে আমার পাশেও আছেন।

তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে আমি অতিতে যেভাবে কাজ করেছি আগামীতে আরো বেশি কাজ করবো সেই সেই কথা আমি আপনাদের দিতে পারি। আমি আপনাদের সাথে নিয়ে ধানের শীষের সাথে ছিলাম এবং সবসময়ই থাকবো ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০