
তিনি আরো বলেন, ৩ তারিখে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের পর এই শান্ত মতলবকে অশান্ত করা হচ্ছে যা খুবই দুঃখজনক। দু'উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য অপর প্রার্থী শুক্কুর পাটোয়ারী, ডা. সরকার শামীম এবং আমার ব্যানার, ফেস্টুন সব ছিঁড়ে ফেলা হচ্ছে। ছেংগারচর বাজারে বিএনপি'র দলীয় পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিনে এই মতলবে আপনি (ড. জালাল) যা করছেন তাতে মনে হয় আগামী সপ্তাহেই হয়তো জাতীয় নির্বাচন। সবকিছুই মধ্যেই আপনি খুব তাড়াহুড়া করছেন। আপনার এবং আপনার লোকদের গত কয়েক দিনের কার্যক্রম খুবই দুঃখজনক।
তিনি আরো বরেন, সম্ভাব্য তালিকায় এ আসলে যার নাম এসেছে তিনি নাকি আমার বাড়িতে গিয়েছেন। আমি তার সাথে দেখা করিনি। আরে ভাই, আমি না হয় দেখা করিনি ওই বাসায় তো চাঁদপুর-২ নির্বাচনী আসনের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী নুরুল হুদা সাহেবের স্ত্রী ছিলেন। আপনি তো তার সাথেও একটু দেখা করে আসতে পারতেন। তা না করে আপনি সংবাদ সম্মেলন করে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছেন। যা দেখে আমি কষ্ট পেয়েছি।
কান্না জড়িত কন্ঠে তানভীর হুদা বলেন, আওয়ামী দুঃশাসনের সময় আমি যতবারই বিপদে পড়েছি এই মতলবের সাধারণ মানুষ বারবার আমাকে বুক দিয়ে আগলে রেখেছে। আপনাদের এই পাশে থাকায় আমি কখনো আমার বাবার অভাব বোধ করিনি। কেননা, আপনারা আমার বাবার সাথে যেভেবে ছিলেন আমি দেখছি আপনারা সেভাবে আমার পাশেও আছেন।
তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে আমি অতিতে যেভাবে কাজ করেছি আগামীতে আরো বেশি কাজ করবো সেই সেই কথা আমি আপনাদের দিতে পারি। আমি আপনাদের সাথে নিয়ে ধানের শীষের সাথে ছিলাম এবং সবসময়ই থাকবো ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>