chandpurdarpan
২ নভেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্লাড ক্যান্সারে হাইমচর  থানার ওসি সুমনের মৃত্যু

জাহিদুল ইসলাম, হাইমচর অফিস : দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারে ভোগার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৩১ অক্টোবর) আনুমানিক সকাল ৯:৪৫ ঘটিকার সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে হাইমচর উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সুমনের শারীরিক অসুস্থতা ধরা পড়ে গত মে মাসে। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর “অপঁঃব গুবষড়রফ খবঁশবসরধ” রোগটি নিশ্চিত হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ এবং পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল।
প্রয়াত ওসি সুমন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ১৭ অক্টোবর ২০২৪ সালে হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন এবং যোগদানের পর থেকেই হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছিলেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম তাঁর সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে জানান, পুরো হাইমচর থানায় শোক বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ এশা তাঁর নিজ এলাকা কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এক শোক বার্তায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার ভূমিকা এলাকার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০