chandpurdarpan
২ নভেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের মাঝে আস্থা অর্জন করতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

Oplus_131072

হাইমচর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রশিক্ষণ কর্মসূচি
জাহিদুল ইসলাম, হাইমচর অফিস ঃ  জনগণের কাছে গিয়ে নিয়মিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আস্থা অর্জনের মাধ্যমে দলের কার্যক্রমে গতি আনার নির্দেশনা দিয়ে হাইমচর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, “প্রতিদিন লিফলেট নিয়ে জনগণের কাছে যেতে হবে।” “যার যেখানে দায়িত্ব রয়েছে সে প্রতিদিন সেখানে যাবেন লিফলেট নিয়ে। ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করতে হবে।” “জনগণের মাঝে আস্থা অর্জন করতে হবে।”
তিনি আরো বলেন, “আস্থা তৈরি করতে হলে নিয়মিত তাদের কাছে যেয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।”।তিনি বিশেষভাবে ১৮ থেকে ৩০ বছর বয়সী আস্থাহীনতায় ভোগা তরুণদের মাঝে আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দেন। দলের কর্মীদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “টিমে থাকতে হলে কাজ করতে হবে। লোক দেখানো হলে প্রয়োজন নেই টিমে। যারা কাজ করবে ৫ জন ৫ জনই।”
এছাড়াও তিনি কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের সম্পৃক্ত করা, প্রত্যেক সিনিয়রকে একেক কমিটির সমন্বয়কের দায়িত্ব দিয়ে কাজ করানো এবং অভিযোগমুক্ত নেতাদের ভোট চাইতে যাওয়ার নির্দেশ দেন।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর পরিচালনায় প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুহিনূর বেগম, প্রশিক্ষক ও জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব ও হাইমচর উপজেলা বিএনপি নেতা অধ্যাপক হারুনুর রশিদ গাজী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, প্রশিক্ষক ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ মো. হাবিব, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ সহ হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০