chandpurdarpan
৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 


চাঁদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা


স্টাফ রিপোর্টার :

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ উদযাপনে সংস্কৃতি কর্মীদের দায়িত্ব বেশি। আমি এরই মধ্যে চাঁদপুর প্রেস ক্লাবের পিছনে ডাকাতিয়া নদীর পার ঘুরে দেখেছি। জায়গাটা সুন্দর আছে, পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এক সাথে সকলের সমন্বয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হবে। সবার অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সকাল ৮টায় চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে  বর্ষবরণ অনুষ্ঠান, সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা চাঁদপুর হাসান আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে ডাকাতিয়া নদীর পাড় শেষ হবে। পরে চাঁদপুর প্রেস ক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ২ দিনব্যাপী বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে র‌্যালিতে কমপক্ষে ১৫/ ২০জন অংশগ্রহন গ্রহণ করবে। অনুষ্ঠানে পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সাংস্কৃতিক সংগঠন নানা সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করবে। পৌরসভার বাহিরে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজস্বভাবে অনুষ্ঠান করবে। জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বৈশাখী মেলা হবে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই আয়োজনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটি উদযাপন করতে পারবো বলে আশা করছি। সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব। এ উৎসবকে সার্বজনীন ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করা হবে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মো: মজিবুর রহমান, বিশিষ্ট নাট্যকার লিটন ভূইয়া, অন্যন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোশারফ হোসেন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর জেলার সভাপতি ফারুক আহম্মদ, জেলা জাসাসের আহ্বায়ক কাজী মাঈনুল হক জীবন, সদস্য সচিব মোবারক হোসেন শিকদার, চিত্র শিল্পী অজিত দত্ত, পুনাক চাঁদপুরের সঙ্গীত বিভাগের অধ্যক্ষ শিপ্রা মজুমদার, নৃত্যাঙ্গনের সাধারণ সম্পাদক তপন সরকারসহ বিভিন্ন স্ংাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগণসহ অন্যান্যরা।

সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, জেলা কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শুকদেব রায়, সপ্তসুর সঙ্গীত একাডেমির অধ্যক্ষ কন্ঠ শিল্পী রূপালি চম্পক, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী, নৃত্যাঙ্গনের অধ্যক্ষ রুমা সরকার, উপস্থাপক ইখতিয়ার উদ্দিন শিশু, নৃত্য ধারার অধ্যক্ষ সোমা দত্ত, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা পিএম বিল্লাল, গিটার শিল্পী দিলীপ ঘোষ, অরূপ নাট্যগোষ্ঠী সভাপতি সাধন দত্তসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

শুরুতেই বাংলা নববর্ষ উদযাপনের লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১০

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১১

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১২

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৩

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৪

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৫

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৬

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

১৭

চাঁদপুর জেলা পরিষদের নবযোগদানকৃত প্রশাসকের যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা

১৮

দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখানো হলো চাঁদপুরের তিন মামলায়

১৯

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম

২০