chandpurdarpan
২ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটবল খেলোয়াড়দের আরো বেশি টেকনিক্যাল অনেক কিছু শিখিয়ে নিতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক  

শহরতলী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে শুরু হওয়া আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। ছবি : চাঁদপুর দর্পণ।


 

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে, আশা করছি- এরা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবে। ফুটবল খেলোয়াড়দের আরো বেশি টেকনিক্যাল অনেক কিছু শিখিয়ে নিতে হবে। সে ব্যাপারে কলেজের অধ্যক্ষদের ভূমিকা রাখতে হবে।

‍ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে শহরতলী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে শুরু হওয়া আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর চাঁদপুর জেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ফাইনাল খেলার পূর্বে বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক সবিতা বিশ্বাসের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। খেলার পূর্বে জেলা প্রশাসক মাঠে খেলোয়াড়দের সাথে পরিচিত হন। সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খেলায় মতলব উত্তর শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের সাথে টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০