শহরতলী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে শুরু হওয়া আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। ছবি : চাঁদপুর দর্পণ।
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে, আশা করছি- এরা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবে। ফুটবল খেলোয়াড়দের আরো বেশি টেকনিক্যাল অনেক কিছু শিখিয়ে নিতে হবে। সে ব্যাপারে কলেজের অধ্যক্ষদের ভূমিকা রাখতে হবে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে শহরতলী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে শুরু হওয়া আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর চাঁদপুর জেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এ স্লোগানে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ফাইনাল খেলার পূর্বে বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক সবিতা বিশ্বাসের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। খেলার পূর্বে জেলা প্রশাসক মাঠে খেলোয়াড়দের সাথে পরিচিত হন। সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খেলায় মতলব উত্তর শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের সাথে টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>