chandpurdarpan
৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পচা ইলিশে সয়লাব  চাঁদপুর বড়স্টেশন মাছঘাট

স্টাফ রিপোর্টার ঃ মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিকার করা বিপুল পরিমাণ ইলিশ উঠছে চাঁদপুরের বাজারে। এসব মাছের বেশিরভাগই নরম ও পচা। অভিযান শেষ হওয়ার পর গত তিন দিন ধরেই চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারের এ পরিস্থিতি বিরাজমান। বিপুল পরিমাণ পচা মাছ আসায় বড় স্টেশন এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ।
ক্রেতারা বলছেন, অভিযানের সময় চুরি করে ধরা এসব মাছ বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়। আর অভিযান শেষেই অসাধু ব্যবসায়ীদের হাত ধরে নিম্নমানের এসব মাছ আনা হয় বাজারে। এতে করে ঠকছেন ক্রেতারা। সুনাম নষ্ট হচ্ছে ইলিশের ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের। এমনকি এসব মাছের ছবিও তুলতে বাধা দিচ্ছেন গুটিকয়েক অসাধু মৎস্য ব্যবসায়ীরা।
একাধিক মাছ ব্যবসায়ী জানান, মূলত মা ইলিশ রক্ষায় নিষিদ্ধ সময়ে উপকূলীয় অঞ্চলে ধরা ইলিশ ট্রলার বোঝাই করে নিয়ে আসা হচ্ছে এই মাছ ঘাটে। তাই এসব ইলিশের মান খুব একটা ভালো না। তাছাড়া ভোক্তা অধিদফতরের অভিযানে কর্মকর্তারা চোখের সামনে এমন পচা মাছ দেখেও নামকাওয়াস্তে কিছু মাছ নষ্ট করেছে । বাকি সব মাছ বিক্রি হয়ে গেছে। এমন অভিযান লোক দেখানো ছাড়া কিছু নয়। এমন পচা ইলিশ বিক্রির জন্য ঐতিহ্যবাহী এই বাজারের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
এদিকে চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের পাশে একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ পচা ইলিশ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ভোলার মনপুরা থেকে আসা ওই ট্রলারে অভিযান চালানো হয়। এ সময়  ট্রলার থাকা সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ এবং ট্রলারের মালিক হেলাল খানকে নগদ একলাখ টাকা জরিমানা করা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বেশ কয়েকটি ট্রলারে অভিযান চালানো হয়। এরমধ্যে একটিতে বিপুল পরিমাণ পচা ইলিশের সন্ধান মেলে। পরে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। এ সময় ট্রলারের মালিককে নগদ একলাখ টাকা জরিমানা করা হয়। ট্রলার মালিকের পক্ষে জরিমানার টাকা পরিশোধ করেন মাছ ব্যবসায়ী মোস্তফা মাল।
অন্যদিকে, চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বড় স্টেশন মাছ ঘাটে এই অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সরগরম হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান এই ইলিশের বাজারটি। বাজারে তাজা ইলিশের পাশাপাশি নরম ও পচা ইলিশ সরবরাহের খবর পেয়ে এই অভিযান চালায় ভোক্তা অধিদফতর। খবর পেয়ে জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত উপস্থিত হন।
জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজারে পচা মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালাই। এ সময় নোনা ইলিশ তৈরিকারী ব্যবসায়ীদের কাছে গেলে এর সত্যতা পাই। পরে তাদের দেয়া তথ্যমতে হাজী বাবুল জমাদারের আড়তে এসে পচা ইলিশ মাছের স্তূপ দেখা যায়, যা খাওয়ার একেবারেই অযোগ্য। পচা মাছ বিক্রির দায়ে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কিছু মাছ নদীতে ফেলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন মাছ বিক্রি করবে না বলে ব্যবসায়ীরা অঙ্গীকার করেন।
এ বিষয়ে আড়তদার বাবুল জমাদার বলেন, এসব ইলিশ গরম পানিতে ধুয়ে ব্যবসায়ীরা নোনা ইলিশ তৈরি করে। একেবারে যেগুলো পচে গেছে সেগুলো ফেলে দিয়েছি আমরা। এমন ইলিশ আর ভবিষ্যতে বিক্রি করবো না।
জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, কিছু মাছ পরিবহনের সময় চাপের কারণে নরম হয়ে যায়। তবে এই বাজারে তাজা ইলিশই বেশি।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ আমি আগেও শুনেছি। বিষয়টি দেখে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০