chandpurdarpan
২৭ অক্টোবর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহমাহমুদপুরে ৯শ’ জন হতদরিদ্র কার্ডধারীর মাঝে ১৫টাকা কেজিতে চাল বিক্রয় শুরু

মহসীন আলম ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত, খাদ্যবান্ধব কর্মসূূচীর অনুকূলে নিবন্ধিত ৯’শ জন হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে ১৫টাকা কেজিতে চাল বিক্রয় শুরু করা হয়েছে।   ২৬অক্টোবর রবিবার খাদ্য বিভাগ চাঁদপুর সদর, চাঁদপুর এর বাস্তবায়নে ইউনিয়নের জাফরবাড়ী বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ৪’শ ৫০জন ভোক্তা ৩০কেজি হারে এই চাল ক্রয়ের সুযোগ পাচ্ছেন। এছাড়া কুমারডুগীর বিক্রয় কেন্দ্রের মাধ্যমেও ৪৫০ জন ভোক্তা এ চাল ক্রয়ের সুযোগ পাবেন। ইউনিয়নে মোট ৯’শ জন ভোক্তার মাঝে উক্ত চাল ক্রয় বিক্রয় কার্যক্রম চলবে টানা ৩দিন পর্যন্ত।
এদিকে কোনো হয়রানী বা নির্ধারিত দামের বেশি অতিরিক্ত টাকা নেওয়া হয়নি বলে উভয় বিক্রয় কেন্দ্রে গিয়ে পরিদর্শক, মনিটরিং অফিসার ও ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে।
উভয় বিক্রয় কেন্দ্রে উক্ত ডিলারের স্বত্বাধিকারী কামাল হাওলাদারের ব্যবস্থাপনায় চাল ক্রয় বিক্রয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা উপ খাদ্য পরিদর্শক ও মনিটরিং অফিসার মোঃ আশিকুর রহমান। অতিথি হিসেবে চাল বিক্রয় পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের কাজী, ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আরিফ কাজী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিম হাজী, শাহমাহমুদ সেলিম হাজী, সাংগঠনিক সম্পাদক মজিব ক্বারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শওকত ক্বারী সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০