chandpurdarpan
২৭ অক্টোবর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহান আল্লাহর রহমতে এখনো বাংলাদেশে বিএনপির জনসমর্থন সবচেয়ে বেশি : আক্তার হোসেন মাঝি

চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা ও ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভায়

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের রঘুনাথপুর হাজী করিম খান উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইমান মিয়াজী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, শাহাদাত হোসেন রুবেল, হাবিব খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, মহান আল্লাহর রহমতে এখনো বাংলাদেশে বিএনপির জনসমর্থন সবচেয়ে বেশি। জনগণ বিএনপিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের দলের নেতাকর্মীদের আচড়নে যেন সেই ভোট নষ্ট না হয়। আওয়ামী লীগের মতো বিএনপির নেতাকর্মীদের শক্তি প্রয়োগ করতে হবে না। মানুষ বিএনপিকে ভালোবাসে। এখন আপনাদের কাজ হলো মানুষকে ভালোবেসা দিয়ে সেই ভোটগুলো আদায় করা।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগের নির্যাতন- নিপীড়ন সহ্য করেছেন। এখন দলের জন্য, আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের জন্য এবং নিজের ভালোর জন্য আরেকটু কষ্ট করতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকল ভেদাভেদ,  দুঃখ, কষ্ট ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আপনাদের মতো আমরাও বিশ্বাস করি এবার নির্বাচনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। তার পরেও বলছি, অতি আত্মবিশ্বাস ভালো না। আত্মবিশ্বাস নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আপনার এবং আপনাদের পরিবারের ভোট আগে নিশ্চিত করতে হবে। পাশাপাশি এখন থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই ১৭ বছর ধরে আমাদেরকে আগলে রেখেছেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাকে বিজয়ী করতে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন, নবগঠিত চাঁদপুর পৌর ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার মজুমদার ও সদস্য সচিব জাকির হোসেন গাজী। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০