chandpurdarpan
২৭ অক্টোবর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার ঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে জেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৬ শে অক্টোবর চাঁদপুর বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা  শহরের  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসে সমাপ্তি ঘটে।  শাভাযাত্রা শেষে চাঁদপুর  প্রেসক্লাবের তৃতীয়  তলায় আলোচনা সভায় ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে ও জিওপি থেকে চাঁদপুর-৩ আসনে  মনোনয়ন প্রত্যাশী ও জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো.জাকির হোসেনে এবং যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধানের যৌথ পরিচালনায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নেয়ামত উল্লাহ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুনির চৌধুরী, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, জেলা খেলাফত মজলিসের সভাপতি তোফাজ্জল হোসেন, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ে তামিম খান।
বক্তারা বলেন গণঅধিকার পরিষদ হল তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল, তাই তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য।
এ সময় আরো বলেন ভিপি নুরুল হক নুরের জন্ম না হলে হয়তো ২৪ সৃষ্টি হতো না, আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাজপথে বহুবার মাইর খেয়েছেন বহুবার নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন ভিপি নুরুল হক নূর তারপরও থেমে থাকেনি রাজপথে আন্দোলন সংগ্রামে প্রতিনিয়তই সরব ছিলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন, জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক  সাহিদা আক্তার,যুগ্ম সদস্য সচিব,ওমর সালমান,হাসান মিজি, নিলুফা আক্তার, সম্মানিত সদস্য আব্দুল কাদের খান, মতলব গণঅধিকার পরিষদের সংগঠক  কাউসার আহমেদ।
জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন,সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক রাশেদুল ইসলাম,সদস্য সচিব আলামিন সুমন,
পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা শ্রমিক সংগঠক মোঃ শহীদ। ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি শরীফ হোসেন ও জহিরুল ইসলাম।
জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী আহমেদ,সহ-সভাপতি ফারুকুল ইসলাম শ্যামল, আবু সাঈদ, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মাহাবুব অলিউল্লাহসহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০