chandpurdarpan
২৫ অক্টোবর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছয়জন চিকিৎসক দিয়ে চলছে ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা

গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভয়াবহ চিকিৎসক সংকটের মুখে। একটি পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের উপজেলাটিতে প্রায় ছয় লাখ মানুষের বসবাস। বিশাল এ জনগোষ্টির চিকিৎসা সেবার এ হাসপাতালটিতে শয্যানুযায়ী ৫০ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র ছয়জন। এর মধ্যে তিনজন ডাক্তারের কর্মস্থল হচ্ছে উপজেলা তিনটি সাব-সেন্টারে। ফলে, মাত্র তিনজন ডাক্তার জোড়াতালি দিয়ে চালাচ্ছেন উপজেলার প্রায় ছয় লাখ মানুষের স্বাস্থ্যসেবা। ৫০ শয্যা হাসপাতাল কাগজপত্রে অনুমোদন পেলেও বাস্তবে সেই আগের ৩১ শয্যার মতোই চলছে এ সরকারি হাসপাতালটি।
জানা গেছে, ষাটের দশকে স্থাপিত হাসপাতালটি ২০২১ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। অবকাঠামোগত উন্নয়নও হয়েছে। সে অনুযায়ী বর্ধিত জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় চিকিৎসাসেবা আগের মতোই রয়ে গেছে। ফলে উপজেলার ছয় লক্ষাধিক মানুষের সেবা দিতে গিয়ে অতিরিক্ত চাপে পড়েছেন হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা।
হাসপাতাল সূত্র জানায়, বহির্বিভাগে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা নিতে আসে। এছাড়া জরুরি বিভাগে প্রায় একশ এবং অন্তর্বিভাগে ৭৫ থেকে ৮৫ জন রোগী সেবানেয়। ভর্তি রোগীর চাপ থাকায় অনেকে শয্যা না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নেয়।
হাসপাতালে সেবা নিতে আসা রোগী আলতাফ বানু (৫০), সোহেল মিজি (৪০)সহ আরো বেশ কয়েকজন বলেন, অনেক দূর থেকে বড় ডাক্তার দেখাতে হাসপাতালে আসছি। কিন্তু পর্যাপ্ত ডাক্তার না থাকায় আমরা ঠিকমত সেবা পাচ্ছিনা। এত উন্নত হাসপাতাল করে কিলাভ? যদি ডাক্তার না থাকে।
এ নিয়ে কথা হলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুজাম্মেল হোসেন বলেন, হাসপাতালে চিকিৎসকের সংকট রয়েছে। ফলে স্বাভাবিক স্বাস্থ্য সেবাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা না পাওয়ার দায় এসে পড়ে চিকিৎসকদের ঘাড়ে। তারপরও রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। এ হাসপাতালে বর্তমানে ছয়জন ডাক্তার থাকলেও তাদের মধ্যে তিনজন হচ্ছেন সাব-সেন্টারের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্তকর্তা আসাদুজ্জামান জুয়েল জানান, বর্তমানে ৩১ শয্যার হাসপাতালের কাঠামো অনুযায়ী কমপক্ষে ২০ জন ডাক্তার থাকার কথা, সেখানে আমি মাত্র ছয়জন ডাক্তার দিয়ে হাসপাতাল চালাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০