chandpurdarpan
২০ অক্টোবর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান ঘোষিত ৩১দফা হচ্ছে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর : তানভীর হুদা

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, তারেক রহমানের ঘোষিত ৩১দফা হচ্ছে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। এ কর্মসূচি বাস্তবায়নই পারে দেশের অর্থনীতি, বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোকে পুনর্গঠন করতে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে। এবার জনগণ ভোটের মাধ্যমে সেই অধিকার পুনরুদ্ধার করবে। বিএনপি জনগণের দল। আমরা রাজপথে, ঘরে ঘরে, বাজারে বাজারে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি।

তানভীর হুদা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। আওয়ামী সরকারের দুর্নীতি ও লুটপাটে রাষ্ট্রের প্রতিটি খাত ভেঙ্গে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন।

তানভীর হুদা বলেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি হচ্ছে জনগণের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠনের একটি রূপরেখা। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও প্রশাসনে যুগান্তকারী পরিবর্তন আসবে।উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মণ্ডল, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রধান, যুবদল নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য আল আমিন, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক হানিফ প্রধান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা কবির হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমা আক্তার, বিএনপি নেতা লিটন জমাদ্দার, যুবদল নেতা মুরাদ সরকার, কবির, মান্নু, ছাত্রনেতা মহিন জমাদ্দার, মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ছাত্রদল নেতা রাজিব, তানজিল প্রধান, সোহেল রানা মুন্নাসহ মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির ৩১ দফার বিভিন্ন দিক সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০