chandpurdarpan
২০ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর শহরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য পাওয়ায় এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান রোববার (১৯ অক্টোবর) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য পাওয়ায় এম আর সার্জিক্যাল মালিককে ৫ হাজার টাকা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে মেসার্স ঘোষ ফার্মেসি মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তিনি বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। এ অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা প্রদান করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০