Chandpur Darpan
২২ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ এ যে আন্দোলন হয়েছিল তারই প্রতিক হচ্ছে তারুণ্যের উৎসব: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চাঁদপুর বনাম কিশোরগঞ্জের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১সেপ্টেম্বর) বিকাল তিনটায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট কেবল খেলার আসর নয়, বরং এটি তরুণ প্রজন্মের আত্মপ্রকাশের এক অনন্য মঞ্চ। খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি শেখায়। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এই আয়োজন আমাদের তরুণদের মাঝে নতুন উদ্যম যোগাবে।
তিনি বলেন, আপনারা জানেন তারুণ্যের উৎসব  জাতীয় চ্যাম্পিয়নশিপ বিভিন্ন জেলাতে উদ্বোধন হয়েছে। আজকে আমাদের এটা দ্বিতীয় ম্যাচ চলছে। ২৪ যে আন্দোলন হয়েছিল তারই প্রতিক হচ্ছে তারুণ্যের। সেই তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সারাদেশে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে।
আপনারা জানেন গত ১৪ তারিখ চাঁদপুর জেলা ফুটবল দল কিশোরগঞ্জে গিয়ে ২-১গোলে বিজয়ী হয়েছে। আজকের ম্যাচটিও সুন্দর আনন্দদায়ক এবং উৎসবমুখর পরিবেশে হবে। যারা ম্যাচ পরিচালনায় থাকবেন তারা স্বচ্ছভাবে ম্যাচ পরিচালনা করবেন। যারা এই ম্যাচটি আয়োজন করার জন্য আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে যারা ক্রিড়া সংগঠক আছেন, বিভিন্ন ক্লাবের সাথে জড়িত আছেন আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি তরুণ-যুবক পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও নিজেদের দক্ষতা দেখাক। খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করুক, সেই স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে। জেলা প্রশাসন সর্বদা খেলাধুলার বিকাশে সহায়তা করবে। আগামী দিনে চাঁদপুর থেকেও জাতীয় মানের খেলোয়াড় গড়ে উঠবে বলে আমি আশাবাদী।
খেলা উপভোগ করতে চাঁদপুর জেলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নানা বয়সী হাজারো দর্শক দলকে উৎসাহ দিতে করতালি, শ্লোগান আর উল্লাসে মুখর করে তোলে পুরো মাঠ।
চাঁদপুর ও কিশোরগঞ্জের মধ্যে অনুষ্ঠিত আজকের খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য (০-০) ড্রয়ে শেষ হয়। তবে নিয়ম অনুযায়ী, আগের ম্যাচে (১৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জে ২-১ গোলে জয় পাওয়ায় চাঁদপুর জেলা দল দুই ম্যাচ মিলিয়ে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। অপরদিকে কিশোরগঞ্জ জেলা দল এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব একরামুল সিদ্দিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্ল্যা সেলিম,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর জেলার এনসিপির প্রধান সমন্বয়ক  মাহবুব উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দেওয়ান মোঃ শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী,  জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান খানসহ অন্যান্যরা।
চাঁদপুর স্টেডিয়াম মাঠে কিশোরগঞ্জ ও চাঁদপুরের মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়েছে। এটা ছিলো কিশোরগঞ্জ ও চাঁদপুরের মধ্যে ২য় খেলা। ১ম খেলায় গত ১৪ সেপ্টেম্বর চাঁদপুর জেলা ফুটবল দল কিশোরগঞ্জে গিয়ে ২-১গোলে বিজয়ী হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০